বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শেখ হাসিনার হাত শক্তিশালী হলেই দেশ শক্তিশালী হবে-মেয়র মুজিবুর রহমান

এম. এ আজিজ রাসেল:
বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার আওতাধীন ৪নং ওয়ার্ডের (টেকপাড়া-পেশকারপাড়া) বহুল প্রতিক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ) বিকালে আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার হাত শক্তিশালী হলে দেশ আরো বেশি শক্তিশালী হবে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি নেই স্বাধীনতার নেতৃত্বদানকারী এই দলকে পরাজিত করতে পারে।
উদ্বোধক ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন, কোষাধ্যক্ষ আবদুল খালেক, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, আসিফুল মাওলা, ডা. পরিমল কান্তি দাশ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, পৌর কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, পৌর আওয়ামী লীগ নেতা সেলিম নেওয়াজ, সাইফুল ইসলাম চৌধুরী, আতিক উল্লাহ কোম্পানি, জাফর আলম, জহির কাদের ভুট্টু, রাশেদুল ইসলাম ডালিম, বেলাল উদ্দিন, শুভ দত্ত বড়ুয়া ও ওয়াহিদ মুরাদ সুমন।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জান্নুর সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মহিদুল্লাহ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজল করিম, আবু আহম্মদ, আরমানুল আজিম, জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ কবির, মো. এহসান ও ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার লিলি, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফ উল করিম।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার পৌর শাখার আওতাধীন ৪নং ওয়ার্ডের (টেকপাড়া-পেশকারপাড়া) বহুল প্রতিক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে আসেন। পছন্দের নেতাদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় সম্মেলন প্রাঙণ। ঢাক-ঢোল নিয়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION