শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনাভাইরাস:৩ মাস পর সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ২৬

করোনা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনা শনাক্তের এক বছর পার হওয়ার দুই মাসের ব্যবধানে গত বুধবার আবারও হাজারের ঘরে পৌঁছায় করোনা শনাক্ত। এরপর থেকে করোনা শনাক্ত শুধু বাড়ছে। গতকাল রবিবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতর ১ হাজার ১৫৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল। আজ সোমবার (১৫ মার্চ) শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন। এটি গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।

এর আগে গত ১৫ ডিসেম্বর শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৭৭ জন। এর পরদিন শনাক্ত হয়েছিল ১ হাজার ৬২৯ জন।

এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসে এটি সর্বোচ্চ। এর আগে গত ১০ জানুয়ারি সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন এবং মারা গেছেন ২৬ জন। আর এখন পর্যন্ত মোট শনাক্ত ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪২২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬৯৫টি। এখন পর্যন্ত ৪২ লাখ ৮৩ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৩২ জন, এখন পর্যন্ত সুস্থ ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৯ দশমিক ৪৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ০৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯১ দশমিক ৭৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ জন পুরুষ এবং নারী ৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪৮৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮৭ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ষাটোর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রামের ১ জন, রাজশাহীর ১ জন এবং বরিশালের ১ জন। গত ২৪ ঘণ্টায় এরা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION