শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

বঙ্গবন্ধু ছিলেন সময়ের অগ্রসর নেতা- বান কি মুন

ভয়েস নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময়ের থেকে অনেক অগ্রসর একজন নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবাধিকার ও শোষণের বিরুদ্ধে চ্যাম্পিয়ন একজন নেতা। সোমবার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজের চতুর্থ পর্বের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বান কি মুন ১৯৭২ সালে ভারতের দিল্লিতে দক্ষিণ কোরিয়া দূতাবাসে একজন জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য দিল্লি থেকে যে রিপোর্ট পাঠানো হয় তার খসড়া আমি লিখেছিলাম।

তিনি বলেন, আমার ফাউন্টেইন কলম দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দলিলে সই হয়। আমি এখনও কলমটি স্যুভেনিয়র হিসেবে রেখে দিয়েছি।

বঙ্গবন্ধু যে ভিশন রেখে গেছেন তার কন্যা শেখ হাসিনা সেই পথ ধরে এগুচ্ছেন এবং বাংলাদেশ দ্রুত অগ্রসরমান দেশগুলোর একটি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ একটি উদাহরণ স্থাপন করেছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু মোকাবিলার কথা আমি সব জায়গায় বলে থাকি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION