মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

খেলাধুলা ডেস্ক:

২০১২ সালে উম্মে আল হাসান শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় সাড়ে ৮ বছরের বিবাহিত জীবনে দুটি কন্যা সন্তানের বাবা ছিলেন তিনি। এবার সাকিবের ঘর আলো করে জন্ম নিয়েছে আরও একটি সন্তান। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের পিতা হয়েছেন টাইগার অলরাউন্ডার।

২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরম হাসান। দুটি সন্তানই জন্ম নেয় যুক্তরাষ্ট্রে। আগের দুই সন্তানের মতোই মঙ্গলবার জন্ম নেওয়া তৃতীয় সন্তানটিও সেখানেই জন্মগ্রহণ করেছে।

সাকিব আল হাসানের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, সন্তান জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তান ও সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির দুই জনই সুস্থ আছেন। চলতি বছরের ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পাতায় একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন তৃতীয়বারের মতো বাবার হতে যাওয়ার বিষয়টি। এরপর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। এজন্য বাংলাদেশ দলের আসন্ন নিউজিল্যান্ড সফরে বিবেচিত হননি তিনি। বর্তমানে তিনি আছেন যুক্তরাষ্ট্রে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION