মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে স্বামী ও স্ত্রী আত্নহত্যার চেষ্টা

শহিদুল ইসলাম, উখিয়া:

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে স্বামী -স্ত্রী আত্নহত্যার চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প -২ ডব্লিউতে সেলিম ও তার স্ত্রী ছকিনা আকতার বসবাস করে আসছিল। সেখানে তাদের একটি ঘর ও একটি দোকান ছিল।
বৃহস্পতিবার সকালে ক্যাম্প প্রশাসনের নিদের্শনায় দোকান ও ঘরটি ভেঙ্গে চুরমার করে দেয় স্বেচ্ছাসেবকরা। এ ঘটনার পর অভিমান করে স্বামী ও স্ত্রী দুইজনে বিষপান করেন।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে২ ডব্লিউ এর হেড মাঝি জকরিয়া বলেন স্বামী -স্ত্রী দুইজন আত্নহত্যা চেষ্টা করেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমানের মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION