বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ভয়েস নিউজ ডেস্ক:

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার ইউএনবিকে জানিয়েছেন।

তিনি বলেন, “বুধবার স্যারের করোনাভাইরাসের ফলাফল পজিটিভ আসে। তারপর থেকে তিনি মোহাম্মদপুরের বাসার একটি কক্ষে ‘আইসোলেশনে’ছিলেন।”

তুষার জানান, রিজভী গত কয়েকদিন ধরে জ্বর এবং কাশির সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিজভীর পরিবার তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যথাক্রমে ইউনাইটেড হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন। সূত্র:ঢাকাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION