শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

চট্টগ্রামের দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা,গোলাবারুদসহ আটক ২

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম-বান্দরবান সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরীর কারখানার বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাঙ্গুনিয়ার-বান্দরবন সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক এই অভিযান চালানো হয়। আটকরা হলেন জেলার রাঙ্গুনিয়া উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মো. রোকন (৩৮) ও একই এলাকার জয়নালের ছেলে মো. আব্দুল (৩২)।

সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুর রহমান মামুন বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ের এ কারখানায় তৈরি অস্ত্র জেলার পটিয়া, রাউজান, বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ আশপাশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল। চট্টগ্রাম-বান্দরবান ও পটিয়া-বোয়ালখালী-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর এ কারখানা গড়ে তুলেছিল সন্ত্রাসীরা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ একটি আভিযানিক দল পাঠায় র‌্যাব- ৭। অভিযানে পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালা ঘরের নিচে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মাহমুদুর রহমান মামুন জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে এ কারখানায় অস্ত্র তৈরি করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ আশপাশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করছে। তারা দুজনই এসব এলাকার পেশাদার অস্ত্র ব্যবসায়ী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION