বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে করোনার সর্বোচ্চ শনাক্ত

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ৮০ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার পর অনেকে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে স্বাস্থ্যবিধি না মানায় প্রকোপ বাড়ছে।

শুক্রবার (১৯ মার্চ) প্রকাশিত চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় দুই হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২১২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে প্রায় ৯ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে আক্রান্ত পাওয়া গেছে ১৮৩ জন এবং উপজেলায় ২৯ জন।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর ২১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর গত ৮০ দিনে সর্বোচ্চ ২১২ জনের করোনার শনাক্ত হল। এর মধ্যে আর একদিনে দুইশ’ জনের সংক্রমণ শনাক্ত হয়নি।

চট্টগ্রামে এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ৩৭ হাজার ২৪০ জন। এর মধ্যে ২৯ হাজার ৪৪১ জন নগরীর বাসিন্দা। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৮৩ জনের।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ‘গত বছর যে মৌসুমে করোনার সংক্রমণ বেড়েছিল, এবারও ঠিক একইসময়ে বাড়ছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতনতার অভাব এর জন্য মূলত দায়ী। অনেকে প্রথম ডোজ টিকা দেওয়ার পর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এটা উচিত নয়। এখন থেকে সচেতন না হলে গত বছরের মতো মে-জুন মাসে সংক্রমণ আরও বাড়তে পারে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION