বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের লাঠি চার্জ, নুরসহ আহত অনকেই

  • ভয়েস নিউজ ডেস্ক:

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী মিছিলে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

এসময় ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর আহত হয়েছেন বলে জানান ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। তিনি বলেন, আমাদের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন ও আটক হয়েছেন ৭ থেকে ৮ জন।

আজ বৃহস্পতিবার যুব অধিকার পরিষদের এই মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ অতর্কিত পিছন থেকে লাঠিচার্জ, কাদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানান ছাত্র অধিকার পরিষদের নেতা মো. মশিউর রহমান।
তিনি আরো বলেন, আমরা মতিঝিল শাপলা চত্ত্বর পার হচ্ছিলাম এই সময় এই ঘটনা ঘটে। এখান থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে। সুত্র: মানবজমিন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION