মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পয়েন্ট হারিয়ে পিছিয়ে স্পেন

খেলাধুলা ডেস্ক:

কাতার বিশ্বকাপের বাছাইয়ে মূল্যবান দুটি পয়েন্ট হারিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গ্রানাদায় বৃহস্পতিবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে গ্রিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি।আলভারো মোরাতার নৈপুণ্যে স্বাগতিকেরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন আনাস্তাসিসোস বাকাসেতাস।

পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে যায় স্পেন। যদিও ততটা নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা। গোলের উদ্দেশে তাদের ৯ শটের মাত্র দুটিই ছিল লক্ষ্যে। বিপরীতে গ্রিস মাত্র একটিই শট নেয় এবং তাতেই ওই গোল।৩৩তম মিনিটে এগিয়ে যায় স্পেন। কোকের দারুণ ক্রস বুক দিয়ে নামিয়ে ছয় গজ দূর থেকে পোস্ট ঘেঁষে গোলটি করেন মোরাতা।

প্রথমার্ধে মাত্র ২০ শতাংশ সময় বল দখলে রাখা গ্রিস ৫৬তম মিনিটে সমতায় ফেরে। নিজেদের ডি-বক্সে স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্তিনেস বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের কার্লোস জেকাকে ফাউল করে বসেন। জোরালো স্পট কিকে সমতা টানেন বাকাসেতাস।হতাশা ঝেড়ে ফেলে প্রথম জয়ের লক্ষ্যে আগামী রবিবার জর্জিয়ার মাঠে খেলতে হবে লুইস এনরিকের দল স্পেনকে।গ্রুপের অন্য ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে সুইডেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION