EDITOR
- ২৬ মার্চ, ২০২১ /

মো:ফারুক, পেকুয়া:
আগামী ১১ এপ্রিল কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া মার্কায় জনসংযোগ শুরু করেছেন দুইবারের সাবেক চেয়ারম্যান এম শহিদুল্লাহ।
শুক্রবার (২৬ মার্চ) পবিত্র জুমা পরবর্তি ধনিয়াকাটার বটতলা বাজার, ভেলুয়া পাড়া ও চড়া পাড়ায় জনসংযোগের মাধ্যমে ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় তিঁনি জনগণকে বলেন, টৈটংয়ের সাধারণ জনগণের শান্তির জন্য ভোটের মাঠে নেমেছি। আগামী ১১ এপ্রিল আশা করি জনগণ ঘোড়া মার্কাকে বেঁচে নিবেন।
এসময় ঘোড়া মার্কার সমর্থকেরা প্রার্থী এম শহিদুল্লাহর সাথে উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ