শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

আইনশৃঙ্খলা বাহিনী হরতাল ঘিরে কঠোর অবস্থানে

ভয়েস নিউজ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভ, সমাবেশ ও সংঘর্ষে নিহতের ঘটনায় বাংলাদেশ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ‌্যা হরতাল চলছে।

এদিকে, রাজধানীবাসীর জীবনযাত্রার ওপর হরতালের প্রভাব তেমন একটা পড়েনি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এদিন ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। হরতালের সমর্থনে কোনো মিছিল চোখে পড়েনি।
রোববার (২৮ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রাজধানীর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে মহাখালী, পল্লবী, মিরপুর-১ ও ১০ নম্বরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। হরতালকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সারা দেশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস‌্য মোতায়েন করা হয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকাল থেকেই পুলিশ সদস্যরা সড়কে সতর্ক অবস্থানে রয়ছ্নে। হরতালের নামে কেউ যেন বিশৃংখলা তৈরি করতে না পারে সেজন্য নজরদারি অব্যাহত আছে।’

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র‌্যাব সদর দপ্তরের সব ব্যাটালিয়ন প্রস্তুত আছে। পাশাপাশি সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পর্যবেক্ষণ শুরু করেছে। কেউ হরতালের নামে সহিংসতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION