বুধবার, ০১ Jul ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাইনবোর্ডে সংঘর্ষ, ভাঙচুর, আগুন, গুলিবিদ্ধ ১

ভয়েস নিউজ ডেস্ক:
ঢাকা-চট্টগ্রামের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় পুলিশ-বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৪ গাড়িতে আগুন ও শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে শাকিল (২৫) নামে একজন ফার্নিচার মিস্ত্রি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, ১০ নেতাকর্মী নিহতের প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে আজ সকাল থেকে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে হেফাজতে ইসলামের নেতাকর্মী। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এসময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের এক পর্যায়ে শতাধিক গাড়ি ভাঙচুর করে হেফাজত কর্মীরা। থেমে থেমে চলে সংঘর্ষ। হেফাজতে ইসলামের সহস্রাধিক কর্মী ওই এলাকায় অবস্থান করছে। বেশকিছু দূরে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান করছে। থেমে থেমে এখনো সংঘর্ষ চলছে।

এদিকে বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় ৪ গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই গাড়িগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।সুত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION