শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৯০৮, নয় মাসে সর্বোচ্চ

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনায় একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯০৮ জন, যা কিনা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ জুলাই স্বাস্থ্য অধিদফতর চার হাজার ১৯ জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছিল। করোনা মহামারিতে সেটাই ছিল একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা শনাক্ত হলেন মোট পাঁচ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন আট হাজার ৯০৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ১৯ জন। মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।

রবিবার ( ২৮ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৪২৫টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ১৩৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৮৩ হাজার ৮৩৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১১ লাখ চার হাজার ৯৯৪টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন আর নারী ১৪ জন। এখন পর্যন্ত দেশে করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ছয় হাজার ৭১৬ জন আর নারী মারা গেলেন দুই হাজার ১৮৮ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৪৩ শতাংশ আর নারী ২৪ দশমিক ৫৭ শতাংশ।

বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ছয় জন আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন তিনজন। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৫ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের আছেন দুইজন করে, খুলনা বিভাগের একজন আর বরিশাল বিভাগের আছেন পাঁচজন। ৩৫ জনের সবাই হাসপাতারে মারা গেছেন।সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION