মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

১৮ বছরের অপেক্ষা ঘুচবে কি!

খেলাাধুলা ডেস্ক:

কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল ফাইনাল আজ

দেশের বাইরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সবশেষ ফাইনাল খেলেছে ২০০৫ সালে, সাফ চ্যাম্পিয়নশিপে। আর সবশেষ শিরোপা জিতেছে ১৮ বছর আগে, ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে। ১৫ বছর পর দেশের বাইরে আর একটি ফাইনাল।

১৮ বছর পর আরো একটি শিরোপার হাতছানি। কাঠমান্ডুতে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ-নেপালের ফাইনাল আজ। এখানে দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

নেপালে ফাইনালের মঞ্চে জামাল-সুফিলরা গিয়েছে ভাগ্যের সহায়তায়। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে তারা হারায় আত্মঘাতী গোলে।

আর প্রথম পর্বে নেপালের সঙ্গে বাংলাদেশের ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রতে। কার্যত আসরে টানা ১৮০ মিনিট এক গোলও করতে পারেননি বাংলাদেশের কোনো ফুটবলার। স্বাগতিক নেপালেরও একই দশা।

তারাও কোনো গোল না করে দুই ড্রয়ে ফাইনালে এসেছে। তবে গ্রুপের দু’টি ম্যাচ নেপাল খেলেছে বল পায়ে প্রাধান্য বিস্তার করে। গোল ছাড়া প্রায় সব কিছুই করেছে স্বাগতিক দলটি। দুই ম্যাচে গোলের সুযোগ তৈরিতে নেপাল এগিয়ে ছিল। দু’দলের জন্যই তাই ফাইনালটা গোল খরা কাটানোর মঞ্চ। আর এক্ষেত্রে নেপালকে এগিয়ে রাখতে হচ্ছে।

এমন ম্যাচের আগের দিন খেলোয়াড়দের নির্ভারই রেখেছেন কোচ জেমি ডে। অনুশীলনের চেয়ে রিকভারিকে বেশি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ দলের এই বৃটিশ কোচ। রিকভারির জন্য শুধু জিম ও পুল সেশন। কিরগিজস্তান ম্যাচের পরের দিনও এভাবেই কাটিয়েছিলেন জামালরা। এদিকে বাংলাদেশের স্কোরিং ব্যর্থতার জন্য আবারও ঘরোয়া লীগের নীতিকে দুষলেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে।

তিনি বলেন, ‘বাংলাদেশ লীগে চার জন বিদেশি খেলে। ক্লাবগুলো ফরোয়ার্ড লাইনে বিদেশিদেরই খেলায় ফলে এই সমস্যা রয়েই যাচ্ছে।’ দুই ম্যাচে গোল না পেলেও ফাইনালে গোল পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে কোচ জেমি ডে বলেন, ‘দুইটি ম্যাচ বেশ কঠিন ছিল। আমার ছেলেরা ভালোই খেলেছে। আশা করি ফাইনালে গোল পাবে।’ আগের দুই ম্যাচে গোলকিপার আশরাফুল ইসলাম রানা ও তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েলকে ছাড়া দলের সবাইকেই খেলার সুযোগ দিয়েছেন কোচ। দুই ম্যাচে পাঁচজনকে দিয়েছেন অভিষেকের সুযোগ। ফাইনালেও বজায় থাকবে পরীক্ষা-নিরীক্ষা।

জেমি বলেন, ‘ফল নিয়ে না ভেবে আমি এখানে দলের সবাইকে সমান ম্যাচ খেলার সুযোগ দিতে চাই, যাতে তারা জুনের বাছাইয়ের (বিশ্বকাপ বাছাই) জন্য প্রস্তুত হতে পারে।’ আগের দুই ম্যাচে দলের গোল না পাওয়াটা ভাবালেও জেমি খুশি দুই ম্যাচে গোল হজম করতে না হওয়ায়। এ বিষয়ে তিনি বলেন, ‘গোল মিসের সমস্যাটা কেবল আমাদের নয়, দক্ষিণ এশিয়ার দলগুলোর একই অবস্থা। স্থানীয় লীগে তারা পর্যাপ্ত গেম টাইম পায় না বিদেশিদের কারণে। তবে আমি খুশি যে শেষ দুই ম্যাচে একটি গোলও হজম করেনি দল।

সবচেয়ে বড় ব্যাপার খেলোয়াড়দের মধ্যে চেষ্টার কমতি দেখিনি।’ জেমি ডে’র শিরোপা ভাবনা না থাকলেও নেপালে দলের সঙ্গে দেখা করতে গিয়ে শিরোপার কথা বলে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে সভাপতির বরাত দিয়ে দলের স্ট্রাইকার সুমন রেজা বলেন, ‘বাফুফে সভাপতি আমাদের অনেক অনুপ্রাণিত করেছেন। বলেছেন শিরোপাটা যাতে জিতে দেশে ফিরতে পারি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো দেশকে একটা সাফল্য এনে দিতে। গত ম্যাচে খেলার সুযোগ পেয়েও গোল করতে পারিনি। ফাইনালে গোল করে সেই কষ্টটা ভুলতে চাই।’ এই শিরোপা জিতলে রাজ্য জয় হবে না, এটা সবাই জানে। গুরুত্বের দিক থেকে সাফ শিরোপার যোজন দূরে রয়েছে এই টুর্নামেন্টের শিরোপা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION