মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সুবর্ণজয়ন্তীতে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ৯ সাঁতারু

সুবর্ণজয়ন্তীতে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ৯ সাঁতারু-ছবি: কক্সবাজার ভয়েস ডটকম।

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ-সেন্টমাটিন নৌপথে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ৯ জন সাঁতারু। সোমবার (২৯মার্চ) ভোর সকাল ৬টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে পাঁচজন ডাবল সাঁতার (ডবল ক্রস)  শুরু করে দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ সাঁতারে অংশ নিয়েছেন তারা। এদের মধ্যে পাঁচজন ডাবল সাঁতার (ডবল ক্রস) ও চারজন একবার ( সিঙ্গেল ক্রস) সাঁতারু রয়েছে। এ সাঁতারের আয়োজন করেছেন ‘ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা’।

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী এবং রেকর্ডসংখ্যক ১৬ বার (এককভাবে সর্বোচ্চ পাড়ি দেয়া সফল সাঁতারু) এ বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু লিপটন সরকার জানান, এবারের কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্ পরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ১৬.১ কিলোমিটার সমুদ্রপথ দুইবার (ডবল ক্রস) পাড়ি দিচ্ছেন পাঁচজন সাঁতারু। সেন্টমার্টিন শাহ্পরীর দ্বীপ সেন্টমার্টিন দুইবার পাড়ি দেওয়ার জন্য সাঁতার শুরু করেছেন- সাঁতারু মো. মনিরুজ্জামান, মোহাম্মদ শামুসুজ্জামান আরাফাত, মো. সাইফুল ইসলাম রাসেল, মো. এরশাদ খান মুর্শেদ ও মো. রাব্বি রহমান। তারা সোমবার ভোর সকাল ৬টার দিকে সেন্ট মার্টিন থেকে সাঁতার শুরু করেছেন। তারা শাহপরীর দ্বীপ পৌঁছাবেন এরপর শাহপরীর দ্বীপ থেকে আবার সেন্টমার্টিনে উদ্দেশ্যে রওনা করবে। এটাকে বলা হয় ডবল ক্রস।

অন্যদিকে, একইদিন সকাল ১০টার দিকে শাহ্ পরীর দ্বীপ থেকে (সিঙ্গেল ক্রস) সাঁতার শুরু করে সেন্টমার্টিন যাবেন চারজন সাঁতারু। তারা হলেন-পবিত্র কুমার দাশ, অর্ণব বিশ্বাস, দিপঙ্কর বিশ্বাস ও লিপটন সরকার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION