শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

সাধারণ ছুটি নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এ মুহূর্তে সাধারণ ছুটি ঘোষণার কোনও পরিকল্পনা বা চিন্তা সরকারের নেই। তিনি বলেন, ‘করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে সরকারের পক্ষ থেকে জারি করা ১৮ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।’

সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে করোনা সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা জারি করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব নির্দেশনা সাংবাদিকদের পড়ে শোনান।

জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সাধারণ ছুটি দেওয়ার ব্যাপারে এ পর্যন্ত কোথাও কোনও আলোচনা হয়নি। আমরা কাজ করছি। সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সতর্ক থাকায় এখনও পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখনও পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো।’

উল্লেখ্য, করোনা মহামারির প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথমে ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, টানা ৬৬ দিনের ছুটি শেষ হয় গত বছরের ৩০ মে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION