মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আইসিসি সিইও মানু সাহনি চাকরি হারাচ্ছেন

ক্রীড়া ডেস্ক:

হঠাৎ করে মার্চের দ্বিতীয় সপ্তাহে (১০ মার্চ) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের প্রধান নির্বাহী মানু সাহনিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এবার তিনি তার পদই হারাতে যাচ্ছেন।

ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। বুধবার-বৃহস্পতিবারের মধ্যে অনুষ্ঠেয় আইসিসির গভর্নিং বডির টেলিকনফারেন্সে মানু সাহনিকে তার পদ ছাড়তে বলা হতে পারে।

মূলত কার্যপরিচালনায় তার কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে নিরীক্ষা সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্সের (পিডাব্লিউসি) তদন্তের পর এই ব্যবস্থা নেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

শশাঙ্ক মনোহর বিশ্ব ক্রিকেট সংস্থার সভাপতি থাকাকালে ২০১৯ সালে ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হন সাহনি।

সাহনির বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগ উঠে। সিঙ্গাপুরে তার আগের কর্মস্থলেও এমন অভিযোগ শোনা গিয়েছিল। দুবাইয়ে আইসিসির কার্যালয়ের ৯০ শতাংশের বেশি কর্মচারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে তদন্তে উঠে এসেছে।

আরও বলা হয়েছে কাজ পরিচালনার ক্ষেত্রে সাহনির কর্তৃত্বপরায়ণ আচরণ তার পূর্বসূরিদের চেয়ে একেবারে আলাদা এবং তা ভালোভাবে নেয়নি কর্মচারীরা।

বর্তমান মেয়াদে সাহনির চাকরি আছে আর এক বছরের বেশি। এর আগে তিনি সিঙ্গাপুর স্পোর্টস হাবে কাজ করেছেন। তারও আগে সিঙ্গাপুরে ইএসপিএন স্টার স্পোর্টসের প্রধান ছিলেন ১৭ বছর ধরে। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION