বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেছেন, ‘আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি।’
আবদুল কাদের মির্জা নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর পদত্যাগের ঘোষণার কথা প্রথমে ছড়ায়। পরে বেলা একটার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আমার ও আমার কর্মী-সমর্থকদের ওপর প্রশাসনিক হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে, ক্ষমতাসীনদের কাছ থেকে নানাভাবে আমার নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা বলেন, তিনি দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে থাকবেন না। তবে তাঁর কর্মী-অনুসারীরা দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলে তিনি দূর থেকে তাদের সমর্থন করবেন।।সুত্র: প্রথম আলো।
ভয়েস/ জেইউ।