শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
দেশে করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় ১১ এপ্রিল নির্ধারিত সব নির্বাচন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সংসদের উপ নির্বাচনগুলো স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার কমিশন সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কমার দেবনাথ এই সিদ্ধান্ত জানান। সিইসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে এই কমিশন সভা হয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপি; পৌর নির্বাচনের ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা এবং লক্ষ্মীপুর-২ আসনের উপ নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল।
ভয়েস/ জেইউ।