শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধসহ ১১ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না বলে এতে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এই সময়ে সব ধরনের গণপরিবহন (সড়ক নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, ব্যবস্থা, জরুরি সেবা দানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনায় সীমিত আকারে সরকারি অফিস চালানোর কথাও বলা হয়েছে।
## ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন
## লকডাউন ঘোষণা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
## সোমবার থেকে নৌযান চলাচল বন্ধ
## সোমবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ
## করোনা রোধে সরকারের ১৮ নির্দেশনা, জনসমাগম নিষিদ্ধ
ভয়েসস/ জেইউ।