মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শেষ পর্যন্ত পাকিস্তানের জেতা হয়নি

খেলাধুলা ডেস্ক:

ফখর জামানের বীরত্বের পরও জেতা হয়নি পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় ওয়ানডে হেরে গেছে তারা। জোহানেসবার্গের এই ম্যাচে হারের ধাক্কা সামলে ওঠার আগেই খারাপ খবর শুনতে হয়েছে পাকিস্তানকে। চোটে ছিটকে গেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। দক্ষিণ আফ্রিকার সিরিজ তো বটেই, সামনের জিম্বাবুয়ে সফরেরও খেলতে পারবেন না তিনি।

রবিবার দ্বিতীয় ওয়ানডে ১৭ রানে হেরেছে পাকিস্তান। স্বাগতিকদের করা ৩৪১ রানের জবাবে ফখরের ১৯৩ রানের ইনিংসে ভর করে সফরকারীরা করতে পারে ৩২৪ রান। জোহানেসবার্গের এই ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ের আঙুলে আঘাত পান শাদাব। পরে এক্সরেতে নিশ্চিত হওয়া গেছে চিড় ধরেছে, সেরে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। পিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে শেষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এরপর জিম্বাবুয়ে সফরে আছে আরও তিনটি টি-টোয়েন্টি। কোথাও খেলা হচ্ছে না, চোটে পড়ে আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে শাদাবের।

এ বছরের শুরুতে ঊরুর চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ মিস করেছিলেন তিনি। এখন আবার ছিটকে গেছেন অন্তত চার সপ্তাহের জন্য। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দু্ই ওয়ানডে খেলেছেন এই লেগ স্পিনার। বল হাতে মাত্র ১ উইকেট পেলেও ব্যাটিংয়ে করেছেন যথাক্রমে ৩৩ ও ১৩।

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি দুই দল জেতায় শেষ ম্যাচটি রূপ নিয়েছে ‘ফাইনালে’। বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION