শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

করোনায় মৃত্যুতে সর্বোচ্চ রেকর্ড: ৬৬ জনের মৃত্যু

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়েছে।

এর আগে গত বছরের ৩০ জুন করোনায় ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে নয় হাজার ৩৮৪ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন সাত হাজার ২১৩ জন। এর আগে গত ৪ এপ্রিল আক্রান্ত হয়েছিল সাত হাজার ৮৭ জন এর একদিন পর ৫ এপ্রিল আক্রান্ত হয়েছিল সাত হাজার ৭৫ জন।

সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৫১ হাজার ৬৫২ জনে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৩৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২১টি, জিন এক্সপার্ট ৩৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৮২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৪ হাজার ৩৬০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৩১১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ৪৭ হাজার ৯৩৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১ দশমিক ২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৫২ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ২৭ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে তিনজন। খুলনা ও বরিশাল বিভাগে দুইজন করে চারজন। এছাড়া সিলেট বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৬৪ জন, বাড়িতে দুই জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৪১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ১১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৯৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ সাত হাজার ৮২৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯৪ হাজার ২৪২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৫৮১ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION