বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ হোসাইন চৌধুরী গুরুতর অসুস্থ, দোয়া কামনা

এম.মনছুর আলম, চকরিয়া :

চকরিয়ায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ, ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শহীদ হোসাইন চৌধুরী (৭৭) গুরুত্বর অসুস্থ হয়েছে। তিনি শুক্রবার বিকেলে চট্টগ্রামস্থ তার বাস ভবনে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) কেবিনে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারী মাসেও তাহার শরীরে ধরা পড়েছিল জঠিল কিডনি ও নিউমোনিয়া রোগ। চেয়ারম্যান শহীদ হোসাইন চৌধুরী গুরুতর অসুস্থ হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন তার সুযোগ্য সন্তান দুবাইস্থ কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-পৌরসভা ও মাতামুহুরী প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা আশরাফ উর রহমান রাসেল।

এদিকে পরিবারের পক্ষথেকে পিতার দ্রুত আরোগ্য কামনা করে চকরিয়া-পেকুয়াবাসী, শুভকাংখী, প্রবাসী, আত্বীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন দুবাই প্রবাসী আশরাফ উর রহমান রাসেল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION