মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাকিব কিছুটা হলেও এগিয়ে-মরগ্যান

সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক:

সাকিব আল হাসান নাকি সুনিল নারিন, কে এগিয়ে? দুইজনের পার্থক্য কোথায়? সেরা একাদশ বাছাই করতে হলে এ দুইজনের একজনকেই নিতে হবে কলকাতা নাইট রাইডার্সের। কাকে রেখে কাকে নেবেন অধিনায়ক এউয়ন মরগ্যান। বিশ্বকাপজয়ী অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ!

সাকিব, নারিন দুইজনই স্পিনার। তাদের স্পিন ক্যারিয়ার এগিয়েছে সমানতালে। তবে ব্যাটিং সামর্থ্যে আছে ভিন্নতা। সাকিব পরিপক্ক ও বিশেষজ্ঞ ব্যাটসম্যান। নারিন পিঞ্চ হিটার। ফলে দুইজনের ভূমিকা দুইরকম। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দুইজনকেই মাপা হয় স্পিন অলরাউন্ডার হিসেবে।

তবে মরগ্যানের চোখে সাকিব কিছুটা হলেও এগিয়ে। তার মতে, কলকাতা নাইট রাইডার্স শিবিরে সাকিব ভারসাম্য এনেছেন। সাকিবের দলের জন্য সম্পদ এবং তার অলরাউন্ডিং ভূমিকা দলকে করেছে সমৃদ্ধ।

মরগ্যান বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য অবশ্যই বাড়বে। তাছাড়া এই সময় উপ মহাদেশের পিচগুলো ক্রমশ মন্থর হয়ে যায়। তাই ওর মতো বাঁহাতি স্পিনার দলের সম্পদ। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব কত বড় ব্যাটসম্যান, সেটা সকলেই জানি। তাই ও থাকায় দল সমৃদ্ধ হল।’

নারিনের সঙ্গে সাকিবের মূল প্রতিযোগিতা। যদিও গত আসরে তার ব্যাটিং-বোলিং কোনটাই ভালো ছিল না। ব্যাটিংয়ে মাত্র ১২১ রান। বল হাতে ৫ উইকেট। মরগ্যানের বিশ্বাস, এরকম পরিস্থিতি থেকে কিভাবে উঠে আসতে হয় তা জানা আছে নারিনের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION