শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ৩১৪, আক্রান্ত ২০৯৯৫

ভয়েস নিউজ ডেস্ক:

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু তিনশো ছাড়িয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৯৩০ জনের শরীরে।

কভিড-১৯ এ দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জন। চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করা ১৬ জনের সবাই পুরুষ।

ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত ২০ হাজার ৯৯৫ জন। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ৪,১১৭ জন; চব্বিশ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২৩৫ জন।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শনিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। সুত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION