মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

খেলাধুলা ডেস্ক:

মাইলফলক ছুঁতে দরকার ছিল একটি ছক্কার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইনিংসের অষ্টম ওভারে বেন স্টোকসের তৃতীয় বল গ্যালারিতে ফেলে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ক্রিস গেইল।

অফ-স্টাম্পের বাইরের বলে পুল করে ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে আইপিএলে একমাত্র ক্রিকেটার হিসেবে ৩৫০টি ছক্কা মারার রেকর্ড গড়েন গেইল।
পরের ওভারে রাহুল তেওয়াটিয়ার বলেও একটি ছক্কা মারেন গেইল। শেষমেশ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি। এই দু’টি ছক্কার সুবাদে আইপিএলের ১৩৩ ম্যাচের ১৩২ ইনিংসে মোট ৩৫১টি ছক্কা মারলেন দ্য ইউনিভার্স বস। এই নিরিখে তাঁর ধারেকাছে কেউ নেই। এমনকি গেইল ছাড়া আইপিএলে আর কেউ ২৫০টি ছক্কার গণ্ডিও ছুঁতে পারেননি।

ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড বেশ কিছুদিন ধরেই নিজের দখলে রেখেছেন ক্রিস গেইল। তাঁর পিছনে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি ১৭০টি ম্যাচের ১৫৭ ইনিংসে মেরেছেন ২৩৭টি ছক্কা। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (২১৬) রোহিত শর্মা (২১৪) ও বিরাট কোহলি (২০১)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION