মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শুক্রবার (১৫ মে) রাতে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হন রোহিত শর্মা। ফেসবুক থেকে ভয়েস নিউজ ডেস্ক:
শুক্রবার (১৫ মে) তামিমের সঙ্গে ফেসবুক লাইভে রোহিত আরও বলেন, গত ১০ থেকে ১৫ বছরে আমূল বদলে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তাদের এই ইতিবাচক পরিবর্তন বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীর নজরে এসেছে বলে মনে করেন তিনি
পারফরম্যান্সের বিচারে বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত। একাধিক তারকা খেলোয়াড়ও রয়েছেন দলটিতে। সেজন্য খুব স্বাভাবিকভাবেই বিশ্বের যেকোনো দেশে খেলতে গেলেই ব্যাপক সমর্থন পান ভারতীয় ক্রিকেটাররা। তবে এর একমাত্র ব্যতিক্রম ঘটে বাংলাদেশের মাঠে।
শুক্রবার (১৫ মে) রাতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়ে নিজের এই আক্ষেপের কথা জানান ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা।
ফেসবুক লাইভে ভারতীয় এই ওপেনারের ভাষ্য, বাংলাদেশে খেলতে আসলে কোনো সমর্থনই পায় না ভারত। বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেখানে অনেক সময় স্বাগতিক দর্শকের চেয়ে ভারতীয় দর্শক বেশি দেখা যায়, সেখানে বাংলাদেশের মাঠ সম্পূর্ণই বিপরীত।
তবে বাংলাদেশ ও ভারত উভয় দেশের ক্রিকেট সমর্থকদের প্রশংসা করে রোহিত বলেন, এই দুইদেশের দর্শকই ক্রিকেটের প্রতি অনেক বেশি নিবেদিতপ্রাণ ও একইসাথে আবেগপ্রবণ। নিজনিজ দেশের মাঠে খেলার সময় বাংলাদেশ ও ভারত যে ধরনের সমর্থন পায় তা অতুলনীয়।
তামিমের সঙ্গে ফেসবুক লাইভে ভারতের এই অন্যতম সেরা ব্যাটসম্যান আরও বলেন, গত ১০ থেকে ১৫ বছরে আমূল বদলে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তাদের এই ইতিবাচক পরিবর্তন বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীর নজরে এসেছে বলেও মনে করেন তিনি। সূত্র:ঢাকা ট্রিবিউন।
ভয়েস/জেইউ।