মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

করোনায় আক্রান্ত ৫ নারী ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক:

আগের দিন করা পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসায় আজ ভোরে দলের সঙ্গে দেশে ফেরা হয়নি বাংলাদেশে সিরিজ খেলতে আসা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ নারী ক্রিকেটারের। যেহেতু রিপোর্ট পজিটিভ এসেছে তাই ঢাকাতেই ছিলেন আইসোলেশনে। এরপর আজ সকালে ঢাকায় আবারও তাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

রিপোর্ট হাতে পাওয়া মাত্রই মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে দেশে ফিরে যাচ্ছে এই পাঁচ প্রোটিয়া প্রমিলা ক্রিকেটার। এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি জানালেন, ‘গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজে করা টেস্টে তাদের ফলস (ভুয়া) পজিটিভ এসেছিল। আজ ঢাকায় টেস্ট করালাম। কিছুক্ষণ আগে রিপোর্ট পেলাম, নেগেটিভ। ওরা আজই সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইনসে দেশে ফিরে যাচ্ছে।’

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দেশে জ্যামিতিক হারে বাড়ছে। ফলে ১৪ এপ্রিল (বুধবার) থেকে দেশে সপ্তাহব্যাপী সর্বাত্মক লক ডাউন ঘোষণা দিয়েছে সরকার। এমতবস্থায় সিরিজ অসমাপ্ত রেখেই আজ ভোর চারটায় বাংলাদেশ ছেড়েছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বাকি সদস্যরা। কিন্তু ভ্রমণপূর্ব করোনা পরীক্ষায় পজিটিভ আসায় থেকে গেছেন এই ৫ জন।

বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। সিরিজের প্রথম চারটি ম্যাচের সবকটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। গত পরশু চতুর্থ ওয়ানডেতেও ১১০ রানের ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। সূচি অনুযায়ী সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল আজ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION