মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাকিব একজন কিংবদন্তি-হরভজন

খেলাধুলা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ আসরের ওই শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন সাকিব আল হাসান।

২০১১ সালে এই কলকাতা দিয়েই আইপিএলে পথচলা শুরু হয় সাকিবের। এরপর এই ফ্র্যাঞ্চাইজিতে ৬ বছর কাটিয়ে ২০১৮ সালে যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদে। সেখানে দুই বছর কাটানোর পর গত মৌসুমে নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার।

অবশেষে তিন বছর পর পুরনো দল কলকাতায় ফিরেছেন সাকিব। আর সেখানেই তিনি প্রথমবারের মতো সতীর্থ হিসেবে পেয়েছেন হরভজন সিংকে। সাবেক ভারতীয় স্পিনারের মতে, সাকিব একজন কিংবদন্তি। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন হরভজন।

সাকিবের সঙ্গে একই দলে খেলা প্রসঙ্গে হরভজন বলেন, ‘সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। তার দেশের হয়ে সে অনেক অবদান রেখেছে। সে আইপিএলেও যে দলেই খেলেছে, ভালো খেলেছে। বাংলাদেশের এমন একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা ভাগ্যের ব্যাপার। তার মতো দারুণ একজন মানুষের সঙ্গে সময় কাটানো বেশ উপভোগ্য। আমি আশা করি, শুধু আইপিএল নয়, সে তার দেশের হয়েও ভবিষ্যতে ভালো করবে। ’

এদিকে আইপিএলের চলতি আসরে কলকাতার প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন সাকিব। প্রতিপক্ষ ছিল তার পুরনো দল হায়দরাবাদ। তবে ব্যাট হাতে ৫ বলে মাত্র ৩ রান করেছিলেন ওই ম্যাচে। এরপর বল হাতে ৪ ওভারে ৩৪ রান খরচে নেন ১ উইকেট।

আসরে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে দেওয়া কলকাতা আজ মঙ্গলবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। এই ম্যাচেও একাদশে থাকতে পারেন সাকিব। থাকার সম্ভাবনা আছে হরভজনেরও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION