মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কার জিতেছেন উইলিয়ামসন

খেলাধুলা ডেস্ক:

৬ বছরের মধ্যে চতুর্থবারের মতো ২০২০/২১ মৌসুমের নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ পুরস্কার স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এ ছাড়া উদীয়মান তারকা ডেভন কনওয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কিউইদের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন।

গ্রীষ্ম মৌসুমের টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন উইলিয়ামসন। হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন তার ক্যারিয়ার সেরা ২৫১ রানের ইনিংস। এই পুরস্কার জয়েও তার বিশাল সমর্থন পেয়েছেন তিনি।

এ ছাড়া হোম গ্রাউন্ড তাউরাঙ্গাতে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টেও সেঞ্চুরি করেন কিউই অধিনায়ক। ক্রাইস্ট চার্চে একই দলের বিপক্ষে করেন ডাবল সেঞ্চুরি। যা নিউজিল্যান্ডকে সাহায্য করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে। গ্রীষ্মে নিজেদের সর্বমোট ২০ ম্যাচের মধ্যে ১৭ ম্যাচ ও সাতটি সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা উইলিয়ামসন, বর্ষসেরা আন্তর্জাতিক টেস্ট খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন এবং প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য রেডপথ কাপও জিতেছেন তিনি। যেখানে মাত্র চার ইনিংসে ১৫৯ গড়ে নিয়েছেন ৬৩৯ রান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION