শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

দেশে করোনায় মৃত্যুতে যোগ হল আরও ৯৬জন

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে; যা কিনা দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে দেশে সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৯ হাজার ৯৮৭ জন।

বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অন্যদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে সাত লাখ ৩১ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯১ হাজার ২৯৯ জন।

করোনা মহামারির ঊর্ধ্বগতির মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৯৯৫টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৮২৫টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৯৫ হাজার ৬১৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৯৭ হাজার ২৪৮টি, বেসরকারি ব্যবস্থাপনায় ১২ লাখ ৯৮ হাজার ৩৬৫টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক শূন্য ৯, আর মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

দেশে বর্তমানে ২৫৫টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে ১২১টি, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৩৪টি আর র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১০০টি পরীক্ষাগারে করোনার পরীক্ষা চলছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে পুরুষ রয়েছেন ৫৯ জন, নারী ৩৭ জন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব আছেন ৫৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ১২ জন, ২১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন দুই জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় সাত হাজার ৪৩৫ জন পুরুষ ও দুই হাজার ৫৫২ জন নারী মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মৃত ৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৮ জন, চট্টগ্রামের ১২ জন, খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জন করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের তিন জন করে আছেন। এরমধ্যে হাসপাতালে মারা গেছেন ৯৪ জন, বাসায় মৃত্যু হয়েছে দুই জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে তিন হাজার ৩০৮ জন, চট্টগ্রামে এক হাজার ৭৫৯ জন, রংপুরে ১৬ জন, খুলনায় ৪৩ জন, বরিশালে ৪১ জন, রাজশাহীতে ৭৪ জন, সিলেটে ৭২ জন ও ময়মনসিংহ বিভাগে ২০ জন রয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION