মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচে নতুন দুই মুখ

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রাভিন জয়াবিক্রমা ও দিলশান মাদুশঙ্কা। সব শেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে লঙ্কানরা। সেই দলের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনেনি দলটি।

ওই সফরের দল থেকে নেই কেবল দুশমন্থ চামিরা ও লাসিথ এম্বুলদেনিয়া। চামিরা সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে আছেন। আর চোটের জন্য বিবেচনা করা হয়নি এম্বুলদেনিয়াকে।

ক্যারিবীয় সিরিজে না থাকা কুশল মেন্ডিস নেই বাংলাদেশের বিপক্ষেও। চোটের কারণে নেই কুশল পেরেরাও। তবে অ্যাঞ্জেলো ম্যাথুস আছেন। এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে দেশে ফিরে আসেন।

বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ২৯ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্টও হবে একই ভেন্যুতে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়। প্রথম টেস্ট জিতে নেয় বাংলাদেশ। যা শ্রীলঙ্কার মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র টেস্ট জয়।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, পাথুম নিসানকা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, রোশেন সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রাভিন জয়াবিক্রমা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION