বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

যাওয়ার কথা ছিল নোয়াখালীতে, পাওয়া গেল পাহাড়তলীতে

চট্টগ্রাম ব্যুরো:

১৪শ বস্তা চাল পাহাড়তলীর গোডাউন থেকে জব্দ: আড়তদার গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অভিযান চালিয়ে ১৪শত বস্তা সরকারী চাল জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় আব্দুল বাহার মিয়া (৪৪) নামে জড়িত এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২০ এপ্রিল (মঙ্গলবার) মধ্যরাতে পাহাড়তলী বাজারের মাহী ট্রেডিংয়ের গোডাউনে এই অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ (বন্দর বিভাগ)।

নগর গোয়েন্দা পুলিশের এসি (বন্দর) মোহাম্মদ আরাফাত বলেন, গোপন সংবাদ পেয়ে মাহী ট্রেডিংয়ের গোডাউনে অভিযান চালিয়ে ১৪শ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন ২৬০ বস্তা চালের একটি ট্রাক চট্টগ্রাম বন্দর খাদ্য অফিস থেকে চালান নিয়ে নোয়াখালীর চরভাটা এলএসডি সরকারী খাদ্য গুদামে যাওয়ার কথা ছিল। কিন্তু নোয়াখালীতে না গিয়ে অবৈধ পন্থায় পাহাড়তলী বাজারের আব্দুল বাহার মিয়ার মালিকানাধীন মাহী ট্রেডিংয়ের গোডাউনে মওজুদ করা হয়। এসময় ২৬০ বস্তা চাল জব্দ করতে গিয়ে ওই গুদামে তল্লাশি চালিয়ে আরও ১১৪০ বস্তা সরকারী চাল গোডাউনে পাওযা যায়। জব্দ করা ১৪শত বস্তা চাউলে ৭০ হাজার কেজি চাল রয়েছে। চালের বস্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে।

এসি (বন্দর) মো: আরাফাত বলেন সরকারী চাল পাচারের অভিযোগে আব্দুল বাহার মিয়াকে আসামী করে নগরীর পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন এ ব্যাপারে মামলার তদন্ত সাপেক্ষে মুল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মো সফিউল আলম বলেন এ ব্যাপারে আমরা তদন্ত শুর করেছি। এ চাউলের ক্যারিং টিকাদার কে ছিল ? সরকারী চাউল কোথায় যাচ্ছিল আমরা খোজ খবর নিচ্ছি। তবে বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার। যদি আমাদের খাদ্য বিভাগের কেউ জড়িত থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: জহিরুল ইসলাম খান বলেন পাহাড়তলীর একটি গোডাউন থেকে সরকারী চাল জব্দের বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে দেখার জন্য চট্টগ্রাম বন্দর খাদ্য(সাইলো) অফিসকে নির্দেশ দেয়া হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION