বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

বাঁশখালীতে ৫ জন নিহত: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন আইনজীবী সৈয়দা নাসরিন। মানবাধিবার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এ রিট করা হয়।

রিটে বাঁশখালীর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন, শ্রমিকদের নিরাপত্তা এবং নিহত প্রত্যেক শ্রমিকের জন্য ৩ কোটি টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটটি আগামী রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে বলেও জানান রিটকারী আইনজীবী।

এর আগে গত ১৮ই এপ্রিল এ ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের কোনো জবাব না পাওয়ায় রিট করা হয়েছে বলে জানান আইনজীবী। আইনি নোটিশে নিহত শ্রমিকের জন্য তিন কোটি করে এবং আহত শ্রমিকের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বলা হয়েছিল। পাশাপাশি নিহত ও আহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা দিতে নোটিশে বলা হয়েছিল।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শিল্প সচিব, বাণিজ্য সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ ১৭ জনকে এ নোটিশ দেয়া হয়েছিল। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION