বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীর সিপাহীর পাড়ায় আপন ভাইয়ের হামলার আঘাতে আহত ছালেহ আহমদের মৃত্যু হয়েছে। ১৭ মে (রবিবার) রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে আয়ুব তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার সূত্রে খবর নিয়ে জানা যায়, ১৫ মে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ছােট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয়ের জেরে স্থানীয় আবদুল গফুরের নেতৃত্বে ৮/১০ জনের স্বসস্ত্র দল কলেজ ছাত্র আয়ুবের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে । এসময় তারা আয়ুব ও তার পিতা ছালেহ আহমদকে উপর্যপুরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ।
আহত কলেজ ছাত্র আয়ুব ও তার পিতা ছালেহ আহমদকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালের রেফার করা হয় । আহত ছালেহ আহমদের অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে মৃত্যু বরণ করেন।
এদিকে পরপর হত্যা ও মৃত্যুর ঘটনায় মহেশখালীর সচেতন মহলের উদ্বেগ প্রকাশ করেছে। ছালেহ আহমদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক এবং উত্তেজনা বিরাজ করছে।
ভয়েস/জেইউ।