মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘মেট্রোরেলের অগ্রগতি ৬১.৪৯ শতাংশ’-কাদের

ওবাইদুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:
বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬১.৪৯ ভাগ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের কাজের অগ্রগতি শতকরা ৮৩.৫২ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে বলেন, প্রথম মেট্রোরেল ছয় কোচ বিশিষ্ট ২৪ সেটে মোট কোচের সংখ্যা ১৪৪টি। তার মধ্যে গতকাল ছয় কোচ বিশিষ্ট প্রথম সেট ঢাকার উত্তরার ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে। দ্বিতীয় সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গতকাল সম্পন্ন হয়েছে। সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION