সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

ঘুমধুম সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত

ভয়েস প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। ইব্রাহীম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে আসার সময় টহলরত বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি চালালে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION