মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইংলিশ পেসার আর্চারের আইপিএল শেষ

খেলাধুলা ডেস্ক:

চলতি আইপিএলে আর খেলা হচ্ছে না রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জোফরা আর্চার। মধ্য আঙুলে অস্ত্রোপচার করতে হচ্ছে তাকে। খবরটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত সপ্তাহে বোলিংয়ে ফিরেছিলেন তিনি।

কিন্তু চোট থেকে সম্পূর্ণ সেরে না ওঠায় অস্ত্রোপচার করতে হচ্ছে তাকে। ইসিবি এক বিবৃতিতে জানায়, বোর্ড এবং সাসেক্স মেডিকেল দল আর্চারের উন্নতি পর্যবেক্ষণ করবে।
আর্চারের চোট আইপিএলে তার দল রাজস্থান রয়্যালসের জন্য বড় ধাক্কা। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দুর্দান্ত ছিলেন তিনি। টুর্নামেন্ট শেষ করেছিলেন ১৪ ম্যাচে ৬.৫৫ ইকোনমিতে ২০ উইকেট নিয়ে। ব্যাট হাতে নেন ১১৩ রান।

অস্ত্রোপচারের পর যদি আর্চার আইপিএলে ফিরেনও, তবে বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। যা তার বোলিংয়ের প্রস্তুতিতে বড় ব্যাঘাত সৃষ্টি করবে। যার কারণে এই আইপিএলে ফেরাটা অনিশ্চিত ইংলিশ পেসারের।

রাজস্থান ও আর্চার উভয়ে পারস্পরিক এক সিদ্ধান্তে আসতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION