বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে করোনা টেস্টের জন্য চালু হচ্ছে ‘অ্যান্টিজেন’

ভয়েস নিউজ ডেস্ক:

নগরে করোনাভাইরাস পরীক্ষার ‘অ্যান্টিজেন টেস্ট’ চালু করেছে এনজিও সংস্থা ব্র্যাক।শনিবার (২৪ এপ্রিল) থেকে বিবিরহাটে একটি বুথে এ কার্যক্রম চালু করা হয় বলে জানান ব্র্যাকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. হানিফ উদ্দিন।

তিনি বলেন, আজ (শনিবার) থেকে বিবিরহাট বুথে করোনার অ্যান্টিজেন টেস্ট চালু করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাব বুথে অ্যান্টিজেন টেস্ট চালু করা হবে। পর্যায়ক্রমে নগরের কর্নেলহাট ও ছোটপুলে এ কার্যক্রম চালু করা হবে। যেহেতু এটি একটি র‌্যাপিড টেস্ট, আনুমানিক ৩০ মিনিটের মধ্যেই টেস্টের রেজাল্ট জানানো যাবে।

এর আগে গত বছরও নগরের বিভিন্ন এলাকায় করোনার নমুনা সংগ্রহে বুথ চালু করে ব্র্যাক।

করোনা শনাক্তের জন্য দেশে এতদিন শুধু রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতে করোনাভাইরাস পরীক্ষা করার অনুমতি ছিল। তবে এখন সরকার অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দিয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিক বলেন, মানবশরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লাজমা আলাদা করে একটি কিটের মাধ্যমে ভাইরাস শনাক্ত করার প্রক্রিয়াই হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। আরটিপিসিআর টেস্টে শুধু সোয়াব দিয়ে করোনা শনাক্ত করা হয়।

তিনি বলেন, অ্যান্টিজেন টেস্টে ধরা যায় শরীরে করোনা ভাইরাস আছে কী নেই। পিসিআর পরীক্ষাতেও তা জানা যায়, তবে এতে একটু সময় বেশি লাগে। অ্যান্টিজেন টেস্টেও কোনও মেশিনের প্রয়োজন নেই, শুধু কিট দিয়ে দ্রুত সময়ে নির্ণয় সম্ভব। আর এই পদ্ধতি মূল্য সাশ্রয়ী। ১০-১৫ মিনিটের মধ্যে অ্যান্টিজেন টেস্টের ফলাফল পাওয়া সম্ভব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION