মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ভলসবুর্গকে ২-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড

খেলাধুলা ডেস্ক:

দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়েও আর্লিং ব্রট হালান্দের জোড়া গোলে ভলসবুর্গকে ২-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। সেই সঙ্গে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শেষ চারে থাকার আশাও আবার জাগিয়ে তুলল তারা।

ম্যাচের শুরুতে ভলসবুর্গের মাঠে এগিয়ে যায় ডর্টমুন্ড। ১২তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নেন হালান্দ। এই ব্যবধান ধরে রেখে প্রথমার্ধ শেষ করে ডর্টমুন্ড। কিন্তু বিরতির পর ১০ জনের দল হয়ে পড়ে ডর্টমুন্ড। ৫৯তম মিনিটে কেভিন এমবাবুকে ফাউল করে পেশাদারি ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুড বেলিংহাম।

তবে সুযোগ পেয়েও তা কাজে লাগিয়ে সমতায় ফিরতে পারেনি ভলসবুর্গ। ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্দ। চলতি মৌসুমে নরওয়েজীয় স্ট্রাইকারের এটি ২৫তম গোল। সেই সঙ্গে একটি ক্লাব রেকর্ডও নিজের করে নিলেন তিনি। চলতি মৌসুমে ১৬টি অ্যাওয়ে গোল করে পিয়েরে-এমেরিক অউবামেয়াংয়ে ২০১৬/১৭ মৌসুমে গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন হালান্দ। এক মৌসুমে ডর্টমুন্ডের হয়ে সবচেয়ে বেশি গোল এখন নরওয়েজীয় তারকার।

এই জয়ে ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে ডর্টমুন্ড। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে ভলসবুর্গ। ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION