বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

তামিম ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন

তামিম ইকবাল।

খেলাধুলা ডেস্ক:
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩১ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তামিম ইকবাল। দলের স্কোরবোর্ডে যখন ২ উইকেটে ৫২ রান তখন ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৩০তম টেস্ট ফিফটির ঘরে পা রাখেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।

টেস্টে দলের অর্ধশতকে ও ব্যাটসম্যানের ফিফটি হাঁকানোর সময় রানের ব্যবধানের সবচেয়ে কম রেকর্ড এখন এটিই। ১৮৯০ সালে প্রথম এই রেকর্ডটির মালিক হন অস্ট্রেলিয়ার প্রয়াত ব্যাটসম্যান জন জেমস লায়ন্স। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তার ফিফটির সময় অজিদের দলীয় রান ছিল ৫৫। এরপর ২০১৪ সালে রেকর্ডটির পুনরাবৃত্তি করেন ক্রিস গেইল। পোর্ট অব স্পেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান যখন ৫৫ তখন ফিফটি হাঁকান তিনি।

পঞ্চম ও শেষদিনের দ্বিতীয় সেশনের চা বিরতিতে যাওয়ার আগে ৩৩ ওভারে ২ উইকেটে ১০০ রান করেছে বাংলাদেশ। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ৭ রানে। দিনের খেলা বাকি আছে আরও ৩৫ ওভার। ৯৮ বলে ১০ চার ও ৩ ছয়ে ব্যাট করছেন তামিম। ৮৬ বলে ২৩ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মুমিনুল হক। তবে চা বিরতির সময় পার হলেও বৃষ্টির কারণে এখনো মাঠে নামেনি দুদল।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ওপেনার সাইফ হাসান (১) ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত (০) বিদায়ের পর ১৬১ বলে ৭৩ রানের জুটি গড়েছেন তামিম-মুমিনুল। কেন্ডির পাল্লেকেলেতে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে।

দিনের শুরুতে জোড়া আঘাতে দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। পঞ্চম ও শেষদিনে এসে শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের দেখা পেলো বাংলাদেশ।

ইনিংসের ১৫৩.৪ ওভারে নিজের দ্বিতীয় শিকার হিসেবে ধনাঞ্জয়াকে বোল্ড করেন তাসকিন। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরির দেখা পাওয়া লঙ্কান ব্যাটসম্যানের ২৯১ বলে ১৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ২২ চারে। এরপর ১৫৫.৪ ওভারে এসে নিজের তৃতীয় শিকার হিসেবে করুনারত্নেকে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানান তাসকিন। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পাওয়া লঙ্কান অধিনায়ক-ওপেনারের ৪৩৭ বলে ২৪৪ রানের ইনিংসটি সাজানো ছিল ২৬ চারে। টেস্টে লঙ্কানদের ১০ সর্বোচ্চ স্কোর এটি।

শ্রীলঙ্কা পঞ্চমদিনে ব্যাটিংয়ে নামে ৩ উইকেটে ৫১২ রানে। চতুর্থদিন কোনো উইকেটের দেখা পায়নি টাইগাররা। করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এই দুই ব্যাটসম্যান নিরবিচ্ছিন্ন জুটিতে ৫৫৩ বলে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে জমা করেন ৩৪৫ রান।

এরপর পাথুম নিশানকার ১২, নিরোশান দিকভেলার ৩১, হাসারাঙ্গার ৪৩, অপরাজিত থাকা সুরঙ্গা লাকমলের ২২ রানের সুবাদে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে লঙ্কানরা। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION