মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 হেফাজতের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

ভয়েস নিউজ ডেস্ক:

সকালে একটি সংবাদ বিবৃতির মাধ্যমে জানানো হয় আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা তিনজন

রবিবার (২৫ এপ্রিল) রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টা পরই সংগঠনটি একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলামের নেতা নুরুল ইসলাম জিহাদি পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন। আহ্বায়ক কমিটিরও প্রধান হয়েছেন বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরী।

এরপর সোমবার (২৬ এপ্রিল) সকালে একটি সংবাদ বিবৃতির মাধ্যমে জানানো হয় আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা তিনজন।

জুনায়েদ বাবুনগরী ছাড়া বাকি দু’জন সদস্য হলেন- প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী ও সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদি।

বিবৃতিতে বলা হয়, “চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হলো”।

সংগঠনের লিখিত বিবৃতিতে আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা তিন জন উল্লেখ করা হলেও জিহাদি তার ভিডিও বার্তায় সদস্যের সংখ্যা পাঁচজন বলে উল্লেখ করেছেন। বাকী দুজন সদস্যের নাম তিনি উল্লেখ করেন, সালাউদ্দিন নানুপুরি এবং মিজানুর রহমান চৌধুরী। তাদের অরাজনৈতিক সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে রবিবার রাত ১১টার দিকে প্রকাশ করা এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির আমীর জুনায়েদ বাবুনগরী। সূত্র:ঢাকাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION