মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কঠিন পরিস্থিতি মোকাবিলায় চ্যালেঞ্জ নিতে হবে-কাদের

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ রয়েছে। এই রাষ্ট্র সকল দুর্যোগ এখনও সফলভাবে মোকাবিলা করছে, কারণ জননেত্রী শেখ হাসিনা তার সকল মেধা, সততা, সাহস, পারদর্শিতা ও কঠোর পরিশ্রম দিয়ে জাতির পাশে অতন্ত্রপ্রহরীর মতো দাঁড়িয়ে আছেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ। এক, করোনা মহামারির দ্বিতীয় তরঙ্গ কার্যকরভাবে মোকাবিলা করা। দুই, সাম্প্রদায়িক ও ধর্মান্ধ গোষ্ঠীসহ রাষ্ট্রবিরোধী সকল গোষ্ঠীর ষড়যন্ত্র ও তথ্য সন্ত্রাস মোকাবিলা করা।

এ লক্ষ্যে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করে বলেন, এর জন্য দরকার কর্মদক্ষতা, কমিটমেন্ট আর কঠোর পরিশ্রম। রাষ্ট্র, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে যে তথ্যসন্ত্রাস চলসে, সেটি তিনি সর্বতভাবে মোকাবিলার আহ্বান জানান তথ্য ও গবেষণা উপকমিটির সদস্যদের।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মাহফুজুর রহমান, ড. শাহজাহান মাহমুদ, সাজ্জাদুল হাসান, প্রফেসর হেলালুদ্দীন নিজামী, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ব্রিগেডিয়ার ডা. মো. শাহজাহান, নওশের রহমান, প্রফেসর ড. অসীম সরকার, ডা. জাহানারা আরজু, ড. মোহাম্মদ শামসুর রহমান, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, আমেনা কোহিনুর, আতাউল মাহমুদ, সৈয়দ আবু তোহা, অ্যাডভোকেট আরেফা পারভীন তাপসী, শেখ আদনান ফাহাদ, রায়হান কবির, ফাহিম শাহরিয়ার, রকিবুদ্দিন আহমেদ ঢালী, মাসুদ পারভেজ খান ইমরান, রাজীব হোসেন প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION