বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

দোকানপাট শপিংমল: আগামী ১৮ মে থেকে বিকাল ৪ পর্যন্ত বন্ধ থাকবে-জেলা প্রশাসন

জিকির উল্লাহ জিকু:

জেলায় কয়েক দিন ধরে করোনা রোগির শনাক্ত হচ্ছে আশংকাজনক। অপর দিকে শপিং সেন্টারসহ রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে । এমন অবস্থায় কক্সবাজার জেলার সাধারণ মানুষের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং মৃত্যু ঝুঁকির বিষয় বিবেচনা জেলা সদরসহ সকল উপজেলা পর্যায়ে দোকানপাট, শপিংমলসমূহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন কক্সবাজার।

এই সিদ্ধান্ত  জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সাথে আলোচনাপূর্বক নেয়া হয়েছে  উল্লেখ করে বলেন, পুনরাদেশ না দেয়া  পর্যন্ত জেলা সদরসহ সকল উপজেলা পর্যায়ে দোকানপাট/শপিংমলসমূহ বন্ধ রাখতে হবে।

এবিষয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় এর গত ৫ মে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট/শপিংমল শর্ত সাপেক্ষে চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

কিন্তু গত ৫  দিন মার্কেট ও শপিংমলসমূহ সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, মার্কেট ও শপিংমলসমূহে মানুষের উপচে পড়া ভীড়, স্বাস্থ্যবিধি মেনে চলতে অসচেতনতা এবং আগত ক্রেতা-বিক্রাতগণ কর্তৃক সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শনের কারণে বর্ণিত শর্তসমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ফলে এ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করছে।

এমতাবস্থায় জনসাধারণ তথা কক্সবাজারবাসীর সার্বিক স্বাস্থ্য সুরক্ষা, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং মৃত্যু ঝুঁকির বিষয় বিবেচনা করে জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সাথে আলোচনাপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত জেলা সদরসহ সকল উপজেলা পর্যায়ে দোকানপাট-শপিংমলসমূহ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। এ আদেশ আগামী ১৮ মে  সোমবার বিকাল ৪ ঘটিকা হতে কার্যকর হবে।

তবে চিকিৎসা সংশ্লিষ্ট জরুরী সেবা সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়াও নিত্য দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার ও অন্যান্য সরকার ঘোষিত পরিসেবাসমূহ পূর্বে জারীকৃত নির্দেশনানুযায়ী বিকাল ৪ পর্যন্ত খোলা থাকবে।

জরুরি কারণ ব্যতিত রিক্স, অটোরিক্স, সিএনজি, মোটরসাইকেলসহ যন্ত্রচালিত সকল যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন চলাচল বিকাল ৪ ঘটিকা পর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। উল্লেখ্য পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন চলাচলে এ আদেশের আওতামূক্ত থাকবে।
সতর্ক করে বলেন,  জনসাধারণ ও ক্রেতা,বিক্রাতা, ব্যবসা প্রতিষ্ঠানকে উপর্যুক্ত নির্দেশনা মেনে চলার জন্য বলা হলো। অন্যথায় এ আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION