মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আইপিএলের ফাইনাল পেছাতে পারে

খেলাধুলা ডেস্ক:

করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত ভারত। তারই ছোঁয়া ল্গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। চলতি টুর্নামেন্ট ৩ মে প্রথমবারের মতো কোনো ক্রিকেটার আক্রান্ত হয়েছে করোনায়। ৯ এপ্রিল শুরু হওয়ার প্রায় মাসখানেক পর এই ঘটে।

কলকাতা নাইটরাইডার্সের দুই ক্রিকেটার আক্রান্ত হওয়ার পর তাদের বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচ স্থগিত হয়। এরপরের খবর আছে চেন্নাই সুপার কিংসের কর্মকর্তা-কর্মীদের পজিটিভ হওয়ার কথা। অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠকর্মীদেরও ধরা পড়েছে করোনা।

এসব ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিাআই) চিন্তা করছে আইপিএল এক শহরে সরিয়ে নিতে। সর্ব-ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিসিআইয়ের আইপিএল এর বাকি ম্যাচগুলো আয়োজনের চিন্তা মুম্বাইতে। এক শহরে ৮ দলকে রেখে আয়োজনের ভাবনা থেকে এই সিদ্ধান্ত। ৩০ মে ফাইনাল হওয়ার কথা থাকলেও তা হতে পারে জুনের শুরুতে।

মুম্বাইয়ে খেলা হতে পারে তিনটি স্টেডিয়ামে। ওয়াংখেড়, ব্র্যাবোন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাকিসব ম্যাচ আয়োজনের চিন্তা করা হচ্ছে। এই মহামারীর মধ্যে দলগুলোকে যাতে ভ্রমণের ধকল না সামলাতে হয় তাই এক শহরে হতে যাচ্ছে আইপিএলের বাকি ম্যাচগুলো।

আটটি দলের জন্য দ্রুততম সময়ের মধ্যে একই শহরে হোটেল প্রস্তুত করা; সুরক্ষাবলয়, গ্রিন জোন তৈরি করা কষ্টসাধ্য। প্রস্তুত করতে হবে স্টেডিয়ামগুলোকে। সময় দিতে হবে ব্রডকাস্টারদেরও। তাই এখন চলছে জোরেশোরে প্রস্তুতির কাজ।

প্রথম পর্বে মুম্বাই-চেন্নাইয়ের পর এখন আইপিএল হচ্ছে আহমেদাবাদ-দিল্লিতে। এরপর কলকাতা-বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল। তারপর আবার প্লে অফ-ফাইনাল খেলা আহমেদাবাদে। কিন্তু এই মুহূর্তে দলগুলো কলকাতা-বেঙ্গালুরু যেতে অসম্মতি দিয়েছে। মুম্বাইতে করোনার অবস্থা ভালো না হলেও সবকিছু বিবেচনায় এখানেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION