মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আইপিএলের আয়োজনের কোন প্রয়োজন ছিল না-শোয়েব আকতার

খেলাধুলা ডেস্ক:

আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পাকিস্তানি তারকা শোয়েব আখতার বলেছেন, এই পরিস্থিতিতে ভারতে আইপিএল আয়োজন ঠিক কাজ হয়নি। গত মঙ্গলবার মাঝপথেই আসরটি বন্ধ করে দিয়েছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড বিসিসিআই।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘আইপিএল করা মোটেই যুক্তিযুক্ত ছিল না। আমরা পিএসএল-এ জৈব সুরক্ষা বলয় করেছিলাম, যেটা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। ভারতও একই কাজ করেছে এবং ব্যর্থ হয়েছে।’

‘আমিরাত বা ইংল্যান্ডে এই জিনিস করা যায়। এখানে যারা হোটেলে কাজ করে তারাই নিরাপদ নয়। ওরা বলয়ে থাকে না। আন্তর্জাতিক ক্রিকেট বলয়ে হতে পারে, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সম্ভব নয়। কারণ গোটা বিশ্ব এখানে খেলতে আসে। আর আইপিএল মোটেই কোনো ছোট টি২০ লিগ নয়।’

আইপিএল-এ ক্রিকেটাররা টাকার জন্যে খেলতে আসে, এই প্রসঙ্গ তুলে এর আগেও তুলোধোনা করেছেন শোয়েব। বলেছেন, ‘২০০৮ থেকে সবাই রোজগার করে আসছে। এক বছর রোজগার না হলে কি খুব সমস্যা হবে? মানুষ মারা যাচ্ছে। তখন এই উৎসব চলতে পারে না। এটা জাতীয় বিপর্যয়।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION