সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ: কাদের

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনা ভাইরাসের ভয়ঙ্কর ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আবারও তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ। সামান্যতম উদাসীনতায় বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্ভাবাস।’ তাই সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

রবিবার (৯ মে) রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এ দেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সাথে মোকাবিলা করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে বাংলাদেশ।’ তিনি এখনই সকলকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যার যার অবস্থানে থেকে ঈদ উদযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন,‘গতকালও (শনিবার) ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল, ভারত এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড।’

অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত আজ অক্সিজেনের জন্য চরম সংকটে, সেখানে হাহাকার লেগেই আছে, ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে। এমতাবস্থায় ওবায়দুল কাদের বলেন, ‘আবারও তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনও দেশে রাজনীতির ব্লেম গেইম চলমান উল্লেখ করে বলেন, ‘যত দোষ কেবল নন্দ ঘোষ শেখ হাসিনা ও তার সরকারের। অথচ বাংলাদেশ এখনও তুলনামূলক ভাবে ভালো আছে শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন, একথা তার নিন্দুকেরাও এটা স্বীকার করেন।’ সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION