মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

র‍্যাংকিংয়ে ৫ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশ দলের, শীর্ষে ভারত

খেলাধুলা ডেস্ক:

টেস্ট ক্রিকেটে অনেকদিন ধরেই হতশ্রী দশা বাংলাদেশের। যার প্রভাব পড়ল র‍্যাংকিংয়ে। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে ৫ রেটিং পয়েন্ট কমেছে মুমিনুল হকের দলের। এদিকে, র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে ভারত।

বৃহস্পতিবার (১৩ মে) টেস্ট র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। গত বছরের মে থেকে এখন পর্যন্ত পারফরম্যান্সকে শতভাগ এবং ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমের পারফরম্যান্সকে ৫০ ভাগ বিবেচনায় ধরা হয়েছে।

গত এক বছরে চার টেস্ট খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। বাকি ম্যাচে ড্র করা সম্ভব হয়েছে গত শ্রীলংকা সফরে। আগের দুই মৌসুমে ১৩ টেস্টের মধ্যে ৯টিতে হেরেছিল বাংলাদেশ। এই সময় দেশের মাটিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষেও হারতে হয়েছে।

এসব কারণেই ৫ রেটিং পয়েন্ট হারাতে হয়েছে বাংলাদেশকে। অবশ্য আগের মতো নবম অবস্থানেই আছে টাইগাররা। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৪৫। হালনাগাদে জিম্বাবুয়ের পয়েন্ট বেড়েছে ৮টি। ৩৫ পয়েন্ট নিয়ে দশ নম্বরে তারা।

১ পয়েন্ট এগিয়ে ১২১ রেটিং নিয়ে সবার ওপরে ভারত। নিউজিল্যান্ডের ২ রেটিং পয়েন্ট উন্নতি হয়েছে। তারা আছে র‍্যাংকিংয়ের দুই নম্বরে। তিনে থাকা ইংল্যান্ডের রেটিং ১০৯। চার নম্বরে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং ১০৮। ৯৪ রেটিং নিয়ে পাঁচ নম্বরে পাকিস্তান। ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং এখন ৮৪।

দক্ষিণ আফ্রিকা ৯টি রেটিং পয়েন্ট হারিয়ে ৮০ পয়েন্ট নিয়ে নেমে গেছে সাত নম্বরে। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলংকা আছে আট নম্বরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION