শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উদ্বিগ্ন সেতুমন্ত্রী, ঈদ সামনে দলে দলে গ্রামে মানুষের যাত্রা দেখে

ওবায়দুল কাদের ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ঈদ সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে যাচ্ছেন উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- ঈদকে সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে চলে যাচ্ছেন। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটের অতিরিক্ত জনসমাগম সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।’

সকলকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, সামান্যতম উপেক্ষা নিজের এবং আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, ‘করোনা সংকটেও বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন ও জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় ও গরীব মানুষের পাশে আছে। আমি নেতাকর্মীদের আসন্ন ঈদে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

এ সময় সেতুমন্ত্রী বলেন, সংকটের পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি আপনারা আস্থা রাখুন। সকলের সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন ইনশা আল্লাহ কেটে যাবে। সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।

সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION